দুনিয়াদার
- বেঞ্জিন বেঞ্জয়েট
দুনিয়া দুনিয়া করি হারায়ে খেয়াল
আপন রক্তের মাঝে গড়েছে দেয়াল
আপনকে করেছে পর ... ,
বেহুঁশে সে গড়েছে সম্পদের পাহাড়
বেহুঁশে বেহুঁশে ছেড়েছে সে আহার
রাখেনি স্বজনের খবর ।
সম্পর্কে বিষ ঢেলেছে সম্পদ-লোভে
সম্পদ হাতছাড়াতে মরেছে ক্ষোভে
কালান্তর থেকেছে গাল ফুলে ,
যখনই পেয়েছে সম্পদ হাত-নাগালে
তা-থৈ নেচেছে চড়ে বাঁশের আগালে
দিয়েছে হাসি ঢেঁকুর তুলে ।
মসজিদে মসজিদে শুনিলে আযান
বিরক্তির ছাপে অঙ্গার হয়েছে পরাণ
সালাতের বেলায় পিছটান ,
দ্বীনের দাওয়াতে অস্থিরতা বিরাজ
তার কাছে ভুয়া সব দ্বীন-ওহী-মিরাজ
প্রিয় বন্ধু ইবলিশ শয়তান ।
তার কাছে কিছু নয় সম্মান-মহিমা
তার কাছে বড় সব সম্পদ-দ্রাঘিমা
অর্থ-বিত্তে থাকতে চায় ফেঁপে ,
একমুঠো অন্ন দিতে অনাহারী-মুখে
সাহস জোটেনি তার ক্ষুদ্র সে বুকে
দানের বেলায় উঠেছে কেঁপে ।
ভুলে রয় সে মরণ তারে ছুঁয়ে যাবে
তার সে সোনামাখা অঙ্গ মাটি খাবে
ফুরে যাবে সব তার খেলা ,
যে দুনিয়ার মোহে উম্মাদ সে আজ
সে দুনিয়া কেড়ে নিবে সব তার সাজ
নিভৃতে একদিন দিবে পদ ঠেলা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।