সম্প্রতি
- বেঞ্জিন বেঞ্জয়েট

সম্প্রতি ধনপতি সেজে রয় যমপতি,
আমলা-পাতি নিভৃতে সয়ে যায় ক্ষতি ।
করনীয় নেই কিছু, বরণীয় সকল ,
যাহা কিছু করনীয়... ধনপতির দখল ।
বৃক্ষ আছে ছায়া নেই, নেই কোন পাতা ,
তপ্ত খরায় আধমরা নিষ্ক্রিয়তায় মাথা ।
আশাপাতা আসমানে সে যে দূর বহুদূর,
মেঘেতে নখ লেগে যেন ঝুলে রয় বাদুড় ।
স্বপ্ন বলতে নেই কিছু, জীবন রক্ষা দায় ,
জীবনের হিসেব সব ম্লান সে মরীচিকায় ।
আশা নেই স্বপ্ন নেই জীবন নিয়ে টানা ,
ভোগ নেই বিলাস নেই সহি শত হানা ।
কারো নেই কোন দোষ, দোষ ভাগ্যের ,
নিয়েছে জীবন জন্ম থাকিতে বৈরাগ্যের ।
বৈরাগী সেজে থাকি জীবন-জীবন ভর ,
লাউ-বোঝা বহে চলি কাঁধের উপর ।
বাঁকা এক লাঠি নিয়ে...বাসন্তী বসনে ,
গীত গাহি শীত চাহি মৃত জীবন ভূষণে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026