আমলদার
- বেঞ্জিন বেঞ্জয়েট
দেখে না তারা চক্ষু মেলি
ঈমান দিয়েছে পদতলে ফেলি
............ তবু শুনি মুখে ঈমানের কথা ,
দাওয়াত দিতে হবে জনেজনে
দিয়ে যায় তাই বন্ধ্যা নয়নে
......... অন্তর বন্ধ রাখি মুখে সরসতা ।
কে অনাহারী কেবা আহারী
দেখার সময় হয়না তাহারি
............ কাঁধে যেন তার শত দায়ভার ,
শোনে না কারো রোনাজারি ,
শুনিয়ে দেয় হাদিস সারি সারি
............... দয়াময় যেন একলা তার ।
এমন ভাব যেন দুনিয়ার নেকী
একলা জড়ায়েছে পথ দেখি দেখি
............... বাকী আর সকল আবর্জনা ,
কথার ভারে আরশ কাঁপা কাঁপা ,
উপরে লেপা-মাজা অভ্যন্তর ফাঁপা
............... অন্তরে রাখেনা অণুমার্জনা ।
এক এতিম অসহায় পথের মাঝে
ক্ষুধার তাড়নে কানে ঝিঁঝিঁ বাজে
............ তাহারে দেয় দ্বীনের দাওয়াত ,
এতিমের কথা শোনে না কানে
ভাসায় তাহারে হাদিসের বানে
............... এতিমের ওঠে মাথায় হাত ।
ক্ষুধাতুর সে চায় একমুঠো অন্ন
আমলদার চায় ঝুলি ভরা পুণ্য
............ কেবা কতটুক প্রাপ্যতা রাখে ?
বিগড়ে যায় মাথা বিশ্লেষণে
সবাই শুধু আপনা তহবিল গোনে
............... আসল কর্ম অবলীলায় ঢাকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।