অন্ধকারের জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঘরে ছিল পোষা ময়না
......... বাঁধন হারা সুখে ,
গায়ে ছিল ফিরোজ-গয়না
......... কানে নাকে বুকে ।
শৈশব তার ভালোই গেছে
......... ভেসে সুখের নদে ,
দিন কেটেছে নেচে নেচে
............ ঝুমুর বেঁধে পদে ।
যৌবন যবে আসলো ধড়ে
............পড়ন্ত এক বেলায় ,
রইলো না সে আপন ঘরে
......... চললো ভেসে ভেলায় ।
হঠাত একটা ঈগল এসে
......... ছোঁ মেরে নিলো তারে ,
চললো নিয়ে ঊর্ধ্বে ভেসে
......... নখ বসিয়ে তার ঘাড়ে ।
নিয়ে গেলো মর্ত্যের দেশে
......... ভোগ করলো পশ্চাদ ,
ছেড়ে দিলো সে হেসে হেসে
......... ময়না যে প্রায় উম্মাদ ।
সেথায় আছে লক্ষ শকুন
......... খিলখিলিয়ে হাসে ,
হেসে হেসেই হয় যে খুন
......... ভোগ্য যে তার পাশে ।
ময়না কাঁদে জীবন রক্ষায়
......... নাই যে উপায় বল ,
শকুন ঈগল ভোগ করে যায়
......... ময়নার নরম মাংসল ।
বেঁচে থাকতেও মরার ধ্যানে
......... ময়না রয় যে পড়ে ,
বাঁচতে চাওয়া মন সন্ধানে
......... ফিরতে চায়না সে ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।