প্রিয়তমা তুমি ফিরে এসো
- বেঞ্জিন বেঞ্জয়েট

আশায় আশায় দিন চলে গেছে অজানা গন্তব্যে
মাস চলে গেছে অদৃশ্য হয়ে কোন এক বিরামভূমে
বছর চলে গেছে নীলের ঠিকানায় গর্ভবতী হয়ে ... ।
পঞ্চান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ধূলিকণা জানে
আমার এই অপেক্ষার কথা প্রতীক্ষার কথা ... ,
জানে আকাশ বাতাস তৃণলতা পশুপাখী
হিমালয় থেকে বয়ে যাওয়া প্রতিটি অভ্র তুষার ,
জানে সে চাঁদ থেকে ঝরেপড়া প্রতিটি জ্যোৎস্নারশ্মি
জানে প্রতিটি রাতে ঝরে পড়া প্রতিটি শিশির বিন্দু ।
শুধু তুমি জানলে না আমার অনাহারী ভালোবাসা
আমার তৃষ্ণার্ত ভালোবাসার আত্ম জীবনীর কথা ।
আমার ভালোবাসার জন্ম ছিল নীল শঙ্খের সনে
তার প্রিয় মানুষ ছিল তুমি , তার প্রিয় রঙ ছিল নীল ,
তার প্রিয় খাবার ছিল তোমার কোমল হাতের পরশ ,
তার প্রিয় গান ছিল তেপান্তরে হারিয়ে যাবার গান ।
তার প্রিয় শখ ছিল তোমাকে কোলে নিয়ে নাচা ।
তার প্রিয় অনুভূতি ছিল খুনসুটি করে চিমটি কাটা ।
তার প্রিয় খেলা ছিল বউগুডু ।
এখন তার প্রিয় বলতে আর কিছুই নেই ।
আছে এক সাগর নীলের ঢেউ আর মরুভূমির খরা ।
আজ সে ক্যামেলের মতো দুইটা জলগ্রন্থি চায় ।
একটা গ্রন্থি থাকায় সে আজ খুব কষ্টে থাকে,
খুব কষ্টে যায় তার প্রতিটি দিন প্রতিটি লগণ ।
দীর্ঘ নিঃশ্বাস'টা এক প্রকৃতির বিজ্ঞানী বিশ্লেষণ
করে নাকি পেয়েছিল-- প্রিয়তমা তুমি ফিরে এসো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026