রক্তে ঢাকা মানবতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে বাতাস একবার শীতল করেছিল মন
তারে আর পাইনি কোনকালে ,
ক্ষণিকের তরে সে দিয়েছিল চিত্তে রঞ্জন
বাঁধেনি কভু সে তার মায়াজালে ।


একবার অলি এসে গান শুনিয়েছিল কানে
অতঃপর আসেনি আর সে ফিরে ,
আজো তার মর্মে এই প্রাণ মিশে-অন্তর্ধানে
মুক্ত বিহঙ্গের মতো ধানসিঁড়ি তীরে ।

একদিন পেয়েছিলুম মন জুড়ানো বট-ছায়া
তারপর আর হয়নি পাওয়া তারে ,
সাহারার তপ্ত এসে কেটে দিয়েছে বন্ধন-মায়া
আর সে ভীরেনি কভু বঙ্গ-পাড়ে ।

আজ আর হয়না শীতল প্রাণ ভরেনা রঞ্জনে
দয়া মায়া মিশে গেছে মাটির সাথে ,
প্রাণ আর জুড়োয়'না শ্রুতিমধুর গান-গুঞ্জনে
অনলের লেলিহান হেরি ভোর-প্রাতে ।

স্বর্গের প্রেম স্বর্গে গেছে, হাবিয়া এসেছে নামি
ভালবাসা দিব্যি খোঁজে আজ টাকা ,
মানুষের চেয়ে পশুপ্রাণীরা আজ অনেক দামী
মানবতা রয়েছে আজ রক্তে ঢাকা ।

মানুষগুলি আজ খুব বেয়ারা নির্লজ্জ পটভূমে
প্রাণের আকুতি রহে দ্বিধা-দ্বন্দ্বে ,
ভুখা আর তীর্থের কাক ডাস্টবিন চুমে চুমে
ফুটপাতে দিব্যি ঘুমায় দুর্ভিক্ষের গন্ধে ।

তবু বেয়ারা হায়েনারা হেসে হেসে হয় খুন
শুঁকে শুঁকে ফুল ছুঁড়ে মারে পথে ,
গন্ধ তার ধুলোয় লুটে লয়ে থাকে কীট ঘুণ
ভবিষ্যতের নিশানা থাকেনা তার ব্রতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026