স্মৃতির জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট

এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায় চাপা কষ্টে ,
এখনো জীবন'টা পথ ভুলে চলে বিপথে-ভ্রষ্টে ।
এখনো বিষাদের তাপে ঝলসে ওঠে হৃদ-ক্ষত ,
এখনো সে ব্যথা সবেগে সমুদ্যত আগের মত ।
এখনো হৃদয়ে রক্ত ঝরে ফেলে আসা পথধরে ,
এখনো কুয়াশা নামে জীবন নামে রথ ভরে ।


সব মুছে যায় স্মৃতি কভু মুছে না জীবন হতে ,
স্মৃতির পথ ধরে বয়ে চলে জীবন ধুঁক পথে ।
ধুঁকে ধুঁকে মরে যায় জীবন তবু ছাড়ে না স্মৃতি ,
বাস্তবতার পথ ধরে চলা'ই যে জীবনের নীতি ।
জীবন চলে না কোন নির্দিষ্ট সংজ্ঞা-সুত্রের 'পর ,
জীবন সবার স্বাভাবিকভাবেই অতি অনাড়ম্বর ।

যতই দেখেছি রথী মহারথী ধন সম্পদ গুণে ,
জীবন চলেছে অনাড়ম্বরে স্মৃতির গীত শুনে ।
স্মৃতির ভাগ দু'পথে গিয়ে জীবন করেছে নীল ,
নব সংযোগে নব উদ্যোগে নড়েনি এক তিল ।
তাই তো দেখি ধড় বুড়ো হলে মন হয়না বুড়ো ,
স্মৃতির আনাগোনায় নিমগ্নে রহে জীবন পুরো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026