এক্কা দুক্কায় বিলীনতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

একদিনে কোন কিছু ধ্বংস হয়না ...হয়নি কোনদিন ,
দিনে দিনে ক্রমে ক্রমে এক্কা দুক্কায় হয়ে যায় বিলীন ।
একদিনে কেউই আকাশসম হয়নি... হতে পারেনা ,
এক্কা দুক্কায় হয়ে যায় , প্রয়াস করতে কেউ ছাড়ে না ।
আস্তে ধীরে ক্রমান্বয়ে পৃথিবীর সব দেশের হয়েছে জয়,
শুধু আমাদের হয়েছে ক্রমে ক্রমে বিলীন আর অবক্ষয় ।
নীতি আর নৈতিকতার অবক্ষয়, অবক্ষয় সে মানবতার ,
যুগে যুগে দেখেছি শুধু হায়েনা-সর্প-বেঁজীর অবতার ।
ভাড়াটে শিয়াল কখনো বেঁজী কখনো সর্পের হয়ে এসে ,
নখের থাবায় রক্ত ঝরে চুষে খেয়েছে রক্তচোষার বেশে ।
হায়েনারা থেকেছে দিব্যি কালজয়ী হয়ে মানবতা মারি ,
আপনার জাহির ছুঁড়েছে কালে কালে মহাকাশ ফাঁড়ি ।
বসনে গরীবের চাম ভূষণে গরীবের ঘাম তবু তারাই বল ,
যুগে যুগে গরীবেরা থেকেছে সেই হায়েনাদের পদতল ।
ভাড়াটে শকুন উড়ে আসে পদতলে পিষ্ট হওয়া দেখে ,
চোখ দুটো তুলে নিয়ে যুগের অন্ধ করে দেয় পায়ে-নখে ।
রক্ত দিয়ে হলি খেলে চির অভিশাপের মানচিত্র আঁকে ,
গরীবেরা শ্মশানে দুর্গন্ধ আর হায়েনা চিত্তানন্দে থাকে ।
এলেবেলে মরে যায় আম-পাতি আছে যত অনায়াসে ,
সর্প-বেঁজী খেলাফতের বসনে দিব্যি রাজপথে হাসে ।
সিংহাসন দখলে বিশ্বকোষ দেখে যায় সর্প-বেঁজীর খেলা ,
কারো গায়ে বিষদাঁতের আঁচড় কারো গায়ে নখের ঠেলা ।
কারো গায়ে লেজের বাড়ি কারো গায়ে থুথু সে বিষাদের ,
কারো গায়ে চোরাবালি কারো গায়ে বিষ-রস নিষাদের ।
কালে কালে সমাজটাকে নিয়ে গিয়েছে অন্ধকার কূপে ,
আর ফেরবে না, ফিরবে সে জিহাদের মতো লাশ রূপে ।
সুগন্ধি ছড়াবে মেখে দিয়ে মৃতের গায়ে আতর গোলাব ,
কাফনের অন্তরালে পড়ে রবে জগতের বীভৎস-সয়লাব ।
বিশ্বের কুখ্যাত জাতি ...আমি বহন করি তার ভ্রূণ-জীন,
আমার আমিকে থুথু দেই হোক আমার অচিরেই বিলীন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026