শকুনের সাক্ষাৎকার
- বেঞ্জিন বেঞ্জয়েট

কিছুই আমার উপায় নেই, বাড়ী শকুন্তলা;
যাহাই করি না কেন শকুনের সাথেই চলা ।
যতই করি মান অভিমান যতই করি ঘৃণা ,
কিছুই আমার হয় না করা, সে শকুন বিনা ।
যোজন দূরে থাকতে আমি যত করি প্রয়াস ,
কাঁধে কাঁধ মিলিয়ে চলা হয় যে অনায়াস ।
একদিনের এক গল্প আমার পড়ছে মনে খুব,
শকুনের এক আজব কথায় হয়েছিনু বেকুব ।
শকুন বলে শোন রে ভায়া কষ্ট মনে বেজায় ,
আমায় দেখে বিশ্ব ঘৃণায় অন্তর'টাকে ভেজায় ।
বলতো ভায়া কি দোষ আমার কি অপরাধ ?
মরাজন্তু খাই বলে কি জীবনই মোর বরবাদ ?
মম যদি না খেতুম সে মরাজন্তুর মাংস হাড় ,
পুরো ধরণী হয়ে যে যেতো দুর্গন্ধের আদাড় ।
এই বিবেক কি বিশ্বের কোন মানবের নাই ?
অপরাধ আমার মরা জন্তুর মাংস আমি খাই ।


মাথায় যেন বাজ পড়িল জবাব দেই কিবা ,
জলের পর জল ঢালি তবু শুকে যায় গ্রীবা ।
শুধাই তারে শকুন মামা যখন পাও ক্ষুধা ...
মরা জন্তু না মিললে... মন কি থাকে মুদা ?
মনের কথা কয়না শকুন চুপটি করে থাকে ,
মুখ ফসকে খানিক বলে ফের মুখটি ঢাকে ।
বলেই দিলুম শকুন মামা কোন'বা তাড়নে ,
বিশ্ব তোমায় ঘৃণা করে কিসের কারণে ।
মন'টা তোমার মৃত্যু চায়, চায় যে ধ্বংস ,
এই কারণেই নিপাত চায় তোমার বংশ ।
মুখ'টা তার হয়ে গেলো বেজায় মলিন ভার ,
মানুষ হয়ে পারি না তো শকুনের মদদকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026