মানুষ তুমি মানুষকে ভালবেসো না
- বেঞ্জিন বেঞ্জয়েট
মানুষ তুমি মানুষকে ভালবেসো না ...
মানুষের সনে মানুষের প্রেম হয় বিনিময়ে ,
বিনিময় বিনে অকালে যাবে তা ধূসর হয়ে ।
বিনিময়ের আদান প্রদান যদি হয় হেরফের,
প্রেমের ওজন মণ থেকে হয়ে যাবে তা সের ।
অযথা এই প্রেমে মানুষ তুমি ফেঁসো না ...
মানুষ তুমি মানুষকে ভালবেসো না ।
ভালোবাসো বৃক্ষকে মন থেকে করো যতন ,
সময়ের ব্যবধানে তোমার হাতে দিবে রতন ।
করবে না সে প্রেমের অতো হিসেব নিকেশ ,
লেনা-দেনার কম বেশিতেও ঘটাবে বিকেশ ।
না চেয়ে সে দিয়ে যাবে মন্দ ভেবে হেসো না...
মানুষ তুমি মানুষকে ভালবেসো না ।
ভালোবাসো কুকুরকে সামান্যতম দিয়ে ,
দেখো না সে কত খুশী অতোটুকুই নিয়ে ।
জীবন দিয়ে হলেও সে রাখবে তোমার মান ,
মানুষও দিবে না কভু তার মতো প্রতিদান ।
অপাত্রে কন্যা দানে অযথায় ভেসো না ...
মানুষ তুমি মানুষকে ভালবেসো না ।
ভালোবাসো পাহাড় নদী সাগর উপকূল ,
মনের জ্বালা মিশে সেথায় ফুটাবে সে ফুল ।
ভালোবাসো চন্দ্র সুরুজ তেপান্তরের মাঠ ,
মনের মাঝে বসাবে সে অযুত রঙের হাট ।
তায় বলি আর কালোর কাছে ঘেঁষো না...
মানুষ নামে কালিকে ভালবেসো না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।