কেউই কষ্ট কম দিলো না
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেউই কষ্ট কম দিলো না ...
চল্লিশ বছর ধরে টেনেছি ছাতিমের বোঝা ,
একচল্লিশ বছর পর আর থাকেনি সোজা ।
যখনই পূর্ণাঙ্গ ফুল ফুটে শক্ত হয়েছে বোঁটা,
ছেড়ে চলে গেছে, দিয়েছে বার্ধক্যের খোঁটা ।
আজ কোথায় কেমন আছি, খবর নিল না ...
কেউই কষ্ট কম দিলো না ।


উঠোনে কামরাঙ্গা গাছে এক টুনটুনির তরে ,
দিয়েছিলুম বুকের ভালবাসা উজাড় করে ।
খড়কুটা টেনে টেনে বাসা গড়ে আপন হাতে,
সতত আদরে রেখেছিনু যতনে দিনে রাতে ।
যখনই সঙ্গিনী পেলো, আর সে এলো না ...
কেউই কষ্ট কম দিলো না ।

তিমির রাতে এক নীহারিকা নিভৃতে এসে ,
বন্দি করেছিল মোরে মায়াজালে ভালবেসে ।
প্রেমের পূর্ণতা না পেতেই তার ডানা মেলে ,
নিভৃতে চলে গেলো অন্ধকারে মোরে ফেলে ।
চলে যাবার বেলা কিছুই সে বলে গেলো না...
কেউই কষ্ট কম দিলো না ।

বীপেনের ঘরে গিয়ে ক্ষুধার্ত এক কুকুর দেখে ,
কিছুতেই পারিনি আসতে, তারে সেথা রেখে ।
বিশ্বাসী হতেই তারে পাশের সরদারের ছেলে ,
চার পা ভেঙে ঘরের পেছনে রেখেছিল ফেলে ।
কেঁদে মরে গেলো অভিমানে বড়ি সে খেল না
কেউই কষ্ট কম দিলো না ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026