কেহ ভালবাসেনি
- বেঞ্জিন বেঞ্জয়েট
মরে গেছে মা ... বুকে তার মানচিত্র এঁকে ,
'কেহ ভালবাসেনি'...! মর্মান্তিক এ বেদনা লেখে ।
অমৃত স্বাদে পরিপূর্ণ মায়ের বুকের পুরো মাংসল,
তায় এতো কামড়াকামড়ি, হেরি সে স্বাদের ফসল ।
একদিকে টানে শিয়াল শকুন আরেকদিকে কুকুর ,
একদিকে রক্তচোষা আরেকদিকে হুতোম ঠাকুর ।
একদিকে কাঠঠোকরা আরেকদিকে ইঁদুর বাঁদর ,
একদিকে ঈগল কাক আরেকদিকে সর্প অজগর ।
একদিকে বাঘ সিংহ আরেকদিকে পিঁপড়ার দল ,
একদিকে জোঁক আরেকদিকে হায়েনার পদতল ।
ম্যাটাল যারা লাঠি হাতে দৌড়ে আসে ভাগ পেতে,
লাঠি ফেলে বসায় ভাগ চামড়া তারা খুলে নিতে ।
মায়ের এখন এমন দশা মাংসহীনা হাড্ডি ফাটে ,
সবুজ ঘাসে শুয়ে ছিলেন এখন তিনি শ্মশানঘাটে ।
নাই আর বুকে তার স্বাধীনতার সে মানচিত্র আঁকা ,
মায়ের বুক এখন জীবহীনা পচনের দুর্গন্ধে ঢাকা ।
এখন জননী আমার নীল নকশার শ্বাপদ আদাড় ,
উদর তৃপ্তির ঢেঁকুর আর মৃত্তিকার ফসফরাস সার ।
রয়েছে কিছু পরগাছা উদ্ভিদের তরে খাদ্য রূপে ,
কিছু কশেরুকা শোভা পাবে কবিরাজের কুপী-ধূপে ।
এই ছাড়া নাই আর... কিছুই নাই তার ...
সব বিলীন হয়ে গেছে যা ছিল শর্ত স্বাধীনতার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।