পুরুষ নারী
- বেঞ্জিন বেঞ্জয়েট

সময়ে কিছু নারী হয়ে পড়ে খুব অসহায় ,
পুরুষ নামে কিছু জন্তুর কাছে বেকায়দায় ।
নারী জাতি সে যে তার'ই মা তার'ই ভগ্নি,
একজনকে ফুল দেয় অপরজনকে অগ্নি ।
পুরুষ তুমি নিজেরে বানাও তারকা চাঁদ ,
নারী জাতির জীবনটাকে করেছ বরবাদ ।
নারী জাতির ইজ্জত তোমার মূল্যায়নে ,
মাতা ছাড়া ছিলনা যে তোমার অধ্যায়নে ।
যুগে যুগে তাই নারী তোমার ভোগ্যলুলে ,
নারীর গন্ধ পেলে তোমার যায় বসন খুলে ।
অরণ্যতে এমনই দেখি শ্বাপদ যারা ,
সোঁদের গন্ধে দিবারাত্রি মজনু তারা ।
ইচ্ছে হলেই মাদীর বুকে পায়ে পাড়া ,
ধর্ষণ করে দাঁড়ায়ে দেয় গায়ে ঝাড়া ।
পার্থক্য কিছুই নাই তোমার তাহার ,
ইচ্ছে হলেই সেরে ফেলো লীলাহার ।
তবু দেখি পৃথ্বীর তলে দিয়ে যাও পরিচয় ,
তুমি মানুষ! মানবী তোমার অন্তরে উদয় ।
এই তোমার তরে অন্ধাকারে ডুবে খিঞ্জির ,
সত্যিকারের মানব পায়ে এঁটেছে জিঞ্জির ।
সেই যুগ থেকে আজো নারী অবলা নামে ,
রয়ে গেলো এক ভোগ্যবস্তু এই ধরাধামে ।
আজো তারা পেলো না মুক্তির সনদ ,
বৈষম্যের জালে বন্দি ভূমা মসনদ ।
শুধু আবেগেই সকল ঢেলেছে দরদ,
মুখে মধু রেখে অন্তরে রেখেছে গলদ ।


নারী তুমিও কম নও ...
অন্তর তোমার উচ্চাকাঙ্ক্ষী তাই দলিত হও ।
প্রেম চাও না , চাও তুমি উঁচু দালান কোঠা ,
বেনারসি বসন, ললাটে স্বর্ণের তিলক ফোটা ।
এক ঘাটের জল তোমার স্বাদ লাগেনা রোজ ,
নিত্য নতুন ঘাটের জল তোমার চাই ভোজ ।
যুগে যুগে তাই ধরা হতে কাটে না শনি-দশা ,
যুগে যুগে রয়ে যাও হয়ে তিমিরে কোণঠাসা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026