মোঃ তারেক মিয়া
মোঃ তারেক মিয়া ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মান উল্লাহ এবং মাতা আমিনা খাতুন।
শিক্ষাজীবনের সূচনা ঘরদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মাধ্যমিক শিক্ষা সৌলরী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে, উচ্চমাধ্যমিক আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এবং বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে বাংলা বিভাগে অনার্স শ্রেণিতে অধ্যয়নরত।
ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যপ্রেম গভীর। ষষ্ঠ শ্রেণি থেকেই কবিতা ও ছড়া লেখার মাধ্যমে তাঁর সাহিত্যজীবনের সূচনা ঘটে। লেখালেখির পাশাপাশি তিনি একজন দক্ষ আবৃত্তিকারও; বিদ্যালয় ও কলেজ জীবনে অসাধারণ আবৃত্তির জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
জীবনের নানা অনুভূতি, প্রকৃতি, প্রেম, কষ্ট ও সমাজবাস্তবতা তাঁর লেখার মূল অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন
“একটি কলমই পারে নীরব হৃদয়ের কথা সমাজের অন্তরে পৌঁছে দিতে।”
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে মোঃ তারেক মিয়া ৪৫টি কবিতা প্রকাশ করেছেন।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে মোঃ তারেক মিয়া ৪৫টি কবিতা প্রকাশ করেছেন।
