বিরহ কাব্যের শর্ত
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

বিরহ কাব্যের শর্ত
তাই হলো আজ প্রমানিত
চরম জীবন ঊষালগ্নে -
আমি হলেম তার সাক্ষী।

সূর্য শায়নে স্বল্প কথায়
পেয়েছি জীবন বিরহ
আজ তাই মোর বল
তাই লিখছি অন্তিম কাব্য।

অমানিশার আধার ধারে
আমি দেখেছি রক্ত লাল
কল্লোল ধ্বনির সোরগোল
নিকটে স্পর্শিত আমার তাজ।

ক্রন্দিত স্বরে লিপ্ত প্রাণে
অবাক দৃষ্টিতে রয়েছি একাকার
শব্দ চয়নে তাই আজ মোর-
দৃষ্টি কটু কিছু দৃশ্যমান।

আমার অভাব ছিলনা প্রেমবোধের
তবে স্বভাবে ছিল ধীর স্বস্তি
অবশেষে গ্লানিতা তাই আজ -
পরম আবেশে আমার শক্তি।

চিন্তা ভাষণে ব্যবহারের দুঃবোধ্যতা
অচিন্তনীয় আবেশ ক্রিয়া প্রেমবাসনা
তাই নিথর নিস্তব্ধ আমার দৃষ্টি
অথর্ব হয়ে গেলাম নিঃশেষে।

সাগর মহাগ্লানিতায় ধরেছে
আমার চোখের কৌণ বিন্দুতে
মনে রক্ত প্রলাপ বকছে
অনাহারে অনল দাহে।

চুলচেরা বিশ্লেষণে আমিই প্রাপ্তি
কারণ আমি দুরন্ত সাথী
পার্থিব তার পরম প্রার্থী।

সিদ্ধান্তের দুর্ব্যবহার
নিশ্চয়ই কঠিন ফলাফলে
আমি তাই দেখছি
আপন ঘরে বসে বসে।

শত্রু ভেবেছে নির্জন আলোয়
কিন্তু আমি পরম বন্ধু
যদিও বুঝবে শেষ প্রহরে
থাকবোনা আমি তখন ভবে।

শেষ কথায় ধন্যবাদ তাকে
যে বিরহের প্রাপ্তি মোর
ক্ষীণ চিরের এই ভবে
তাই যেন মোর পরম সৃষ্টি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।