প্রিয় বাসন্তী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
প্রিয় বাসন্তী,
ঐ যে সেদিন চলে এলে
আর যে নেওনি কোন খোঁজ
স্মৃতির পাতায় স্মৃতিই রলে
দেখা দেওনি কেন রোজ।
জানো কি তুমি
আজও পথ চেয়ে আছি
বসে থাকি সেই রাস্তার ধারে
শুধুই ভাবি কখন আসবে।
আসবে বলে আর আসলে না
কথা দিয়েও রাখলে না
তবুও যে আছি দাড়িয়ে
কেবলই ভালোবাসি বলে তোমাকেই।
তোমার কি মনে পরে
আমার ছেলেমানুষি আবদারগুলো
কিছু ছন্নছাড়া পাগলামী
আর কিছু কান্নার রোল।
জানিনে আমায় ভাবছ কিনা
আছ কিনা ভালো
জানিনে কেমন তুমি আজ
আছ কিনা আগেরই মতন।
জানো আজও তোমায় ভুলিনি
আর কেউ আসেনি
সেই শূণ্যতা আজও শূণ্য
কেউ দেখেনি তাকে আদোও।
কেন জানি খুব ইচ্ছে করছে
তোমায় দেখতে এক নজর
চোখের কোনে লুকোনো তোমার-
অভিমান যার আখর।
কেন তুমি অচেনা হলে
তারা হলে আকাশের
হাত বুলিয়ে কে করবে এখন-
ভালোবাসার অনুশাসন।
কি আর লিখব তোমায়
দিবে না তো এর কোন উত্তর
তবুও বলছি আজ আর নয়
প্রতিক্ষায় রইলাম তোমার চিঠির।
ইতি,
তোমার আমি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।