লিমেরিক-৯ (জীবন)
- সুদীপ তন্তুবায় নীল

এসেছি তাই যেতে হবে শেষ বিকেলের পরে
শিশিরভেজা শঙ্খচিলের সিক্ত ডানায় চড়ে ।
কেউ কারো নয় এই ভবেতে
কান্না হাসি আসতে যেতে,
স্মৃতির ঝিনুক রইবে পড়ে ক্ষিতির বালুচরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।