সারদার মানি মদন
- সুদীপ তন্তুবায় নীল

ওরে মদন তোর ভুবনে
টাকা শুধুই টাকা,
লক্ষ কোটি জনতাকে
দিলি রে তুই ধোঁকা ।
পরের জন্য করলি খনন
অতলছোঁয়া খাল,
অবশেষে তোর জীবনেই
নামল রে আকাল !
সেই খালেতে তুইই গেলি
ফুটছে পদ্মফুল,
ঢুকছে দেখিস ধীরে ধীরে
মততা মুকুল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৪-২০১৫ ০৭:১৫ মিঃ

মততা>মমতা হবে ভাই !