নীলনয়না
- সুদীপ তন্তুবায় নীল

নীলিমাকে ধরলো ঘিরে কালো মেঘের সারি
ঢেকে গেলো আঁচল তলে নীল নয়না নারী ।
আঁচল কালো ছেয়ে গেলো বৃষ্টি এলো নেমে
নীল নয়নার অশ্রুধারা ঝরছে থেমে থেমে ।
কালো মেঘের বিষ আগুনে দহিছে নীলিমা
নিষ্ঠুরতার নাই যেন সীমা পরিসীমা !
মেঘেরা বলে-জ্বালা রে তুই বিষাক্ত নীলশিখা,
নীলিমা বলে-নই আমি স্বর্ণগোধিকা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।