মা বলে ডাকবে মাকে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

পথ আজ তাজা রক্তে
কৃষ্ণচূড়ায় সাজে
ফাল্গুনেরই অষ্টম দিনে
নিশীথ প্রহর গুনে।

রক্ত দিল শত যুবক,
বাংলা ভাষার তরে
বিশ্বসভায় দেখতে যারে
হাসিতে ঝিলিক জ্বলে।

ছাড়ল তারা জীবন মায়া
গড়তে বাংলা ভাষা
মা বলে ডাকবে মাকে
এর চেয়ে কি মধুর আছে?

জীবন দিল তাজা বুলেটে
সালাম, বরকত, রফিক
তাদের সাথেই জীবন দিল
উর্দু রাষ্ট্র ভাষা।

দেশ জুড়ে মিছিল হলো
সালাম বরকতের লাগি
অবশেষে গড়লো তারা
রাষ্ট্র ভাষা বাংলা।

তারই প্রেরণায় -
সূচনা স্বাধীনতার
ত্রিশ লক্ষ জীবনের তরে
পেলাম যারে মোরা।

মোরা আজ স্বাধীন
স্বাধীন মোদের ভাষা
বলতে পারি যখন তখন
বাংলা মোদের ভাষা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।