বন্ধু মানে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

বন্ধু মানে কথা বলা
খেলা করা একসাথে
বন্ধু মানে ছুটে চলা
বর্ষা গানের স্রোতে ।

বন্ধু মানে একটু হাসি
দুষ্টুমিতে দিনটা মাটি
বন্ধু মানে একটু কান্না
জড়িয়ে ধরি বুকের মাঝে ।

বন্ধু মানে মারামারি
কাড়াকাড়ি করা মাঠের মাঝে
বন্ধু মানে বুকের ভেতর
এক টুকরো ছোট্ট বাড়ি ।

বন্ধু মানে ভাগাভাগি
সুখ দুঃখের বিষয়গুলো
বন্ধু মানে লাফালাফি
নাচানাচি করা গানের তালে ।

বন্ধু মানে সবুজ ঘাসে
দাড়িয়ে থাকা অট্টালিকা
বন্ধু মানে বাবুই বাসা
সব রূপেতে মনকে ভরা ।

বন্ধু মানে খুজে পাওয়া
কখন বা শেষ আশ্রয়
বন্ধু মানে মেনে নেওয়া
শত অপরাধ শত মাফে ।

বন্ধু মানে চোখের ভাষা
বুঝতে পারা মনের কথা
বন্ধু মানে সারাদিনে
একবার হলেও খোজ নেয়া ।

বন্ধু মানে নীল আকাশে
পাখির মত ছোটে চলা
বন্ধু মানেই হঠাৎ করে
ঝাপটে ধরা পিছন থেকে ।

বন্ধু মানে শেষ কথা নয়
চিরদিনের সঙ্গী পাওয়া
বন্ধু মানে শত বিপদে
লেগে থাকা সাথে সাথে ।

বন্ধু মানে রাগ করা
কথায় কথায় অভিমানে
বন্ধু মানে কাছে পেলে
ভুলে যাওয়া সব রাগ অভিমান ।

বন্ধু নয় একটি কথা
সব কিছু যে ইহার মাঝে
ভালোবাসায় বিশ্ব হাসি
এক কথাতেই ইহার তরী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।