অপরাধী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
তোকে হারাব বলে
সাজিয়েছিলাম মিথ্যা অভিনয়
তোকে হারাব বলে
বেধেঁছিলাম সবুজ পাতার ভয়।
তোকে তবুও হারালাম
খুব খারাপ এই আমি
তোকে তবুও হারালাম
নির্ঘুম রাত জেগেছিলাম আজ বলে।
তোকে খুব আপন ভেবেছি
ভেবেছিলাম ভালো অন্যতম
কেন তবে খারাপ হলি
না জানিয়ে এই আমাকেই।
খুব সুখী তুই আজ
আমাকে ছাড়া আছিস খুব ভালো
অযথা আমি কি আর করব
দাড়িয়ে থেকে তোর অচেতনে।
ভালো থাকিস ভালোভাবে
রঙিন করিস জীবনটাকে
কেবলই একটাই আর্জি
ভুলিসনি এই আমাকে।
খুব কষ্ট পেয়েছি আজ
খুব একা হয়েছি আজ
যদি ভালো চাস আমার
করিসনে দূরে থাকার কোন গল্প।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।