প্রাপ্তি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

আমার প্রাপ্তি কি
ছন্নছাড়া জীবন আর কঠিন বাস্তবতা
আমার প্রাপ্তি কি
নিদারুন দুঃখ আর শুকনো কবিতা।

আমার প্রাপ্তিগুলো কেন শুকতারা
আমার প্রাপ্তিগুলো কেন নিরবতা
কেন আমার প্রাপ্তি আজ সব নীলাকাশ
উড়ছে সূক্ষ্ম মেঘে ভর করে গল্পমালা।

রাতের আধার আজ খুব আপন লাগে
অজানা পথ কেন আজ ভালো লাগে
হারাতে চাইছে কেন মন শেষ প্রহরে।

কেউ কথা রাখেনি আমার সাথে
জীবনের গল্পগুলো তাই বিষাদ লাগে
দুঃখের ভার আজ খুব কেন কষ্ট লাগে
চাইছেনা মন কেন আর স্বপ্ন সাজাতে।

তবুও হারানোর শেষ সীমানা অসীমে
শেষের পরেও আরও শেষ আছে
থেমে নেই তাই কিছু আজও
কষ্টগুলো তাই বেড়েই চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।