বাংলার সকাল
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
সকালটা আজ অসাধারন ছিল
পাখি ডাকা শীতল বাতাসের পরশ
ধানসিড়ির পাশ দিয়ে হেঁটে চলা
কিংবদন্তির মত ভাবা এই প্রকৃতিকে ।
নিবির পরিবেশের খুব সান্নিধ্য
কখনও নিজেতে হারিয়া যাওয়া
তখনও ছিল না মানুষের এত ভিড়
যেন কোন কল্প জগতে আমার পদার্পন ।
যদিও আকাশটা খুব মেঘলা
সূর্য হাতছানি দিয়েও আসছে না
তবুও প্রকৃতি যে রূপের অনুপম
তা আর কম কি সৌন্দের্যের বিচারে ।
সবুজ চাদরের আজ অনুভুতি নেওয়া
শিশিরের জলে একটু শিহরণ পাওয়া
যা আমায় আজ নিয়ে চলেছে অনন্ত পথে
যেখানে যাচ্ছি আমি আর ফিরব না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।