চেপে থাকা কষ্ট
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
মনের চেপে থাকা কষ্টগুলো
ধানসিড়ি বেয়ে আসে অজানা পথে
কখনও পড়ন্ত বিকেল দর্শনে
কখনও ছায়া হয়ে রাতের আধারে ।
চেয়েছিলাম কাঁদতে অনেক
কিন্তু পারিনি আমি আদোও
শুধু টলমল চোখে বিসর্জন
দম বন্ধ করা নিরব অবলোকনে ।
আজ হঠাৎ স্মৃতি খন্ডন
তীব্র দহনে মুখ্য প্রজ্জলন
চোখের দৃষ্টিসীমার সীমাবদ্ধতা
দেয় নি প্রশ্রয় বেশীদূর গমনের ।
হয়তো তখন অনুভুতির অনুধাবন
পৃথিবী ঘুরছে তার সত্যতা নিরূপন
কারও তীব্র প্রচেষ্টার ফল নিস্ফল
তবে নয় তা যেন পন্ডশ্রম ।
কাঁক ডাকা ভোরের প্রতিক্ষা
কখন হবে মনের দীক্ষা
জানি না আর কত দূর পথ
যেখানে নেই অজানা এই আলোড়ণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।