শূণ্য হতে শিখেছি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

শূণ্যের উপর দাড়িয়ে আমি
পূর্ণ হতে চাইছি
পূর্ণের হাত ধরে আমি
শূণ্য হতে শিখেছি।

গল্পমালায় ছন্দ সাজাই আমি
পন্ড করি মাঝপথেই
কাব্য প্রেমে মত্ত হতে চাই
দিব্যি তো বেশ লিখছি।

আধার রাতের তারা হয়ে
চন্দ্রকে আমি দেখতে চাই
দিনের আলোয় রংধনু হয়ে
মনের ছবি আঁকতে চাই।

পড়ন্ত বিকেল খুব ভালো লাগে
হাটি তাই অনেক দূর
সন্ধ্যার আকাশে হাত বাড়াই
যদি খুজেঁ পাই নিজেকেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।