বহুদিন বহু বিহলতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

ভাবছি অনেক কথা
বহুদিন বহু বিহলতা,
কিভাবে সবুজের শিহরণ-
মুহুর্তে মুমূর্ষু মৃত্তিকা ।

অজানার গভীরে
অজানা অনুভুতি
ক্লান্তির আগমনে-
না কভু ভ্রান্তি ।

অলসতার আধারে
তন্দ্রা তপশ্রী-
জেগে উঠা নিজেতে
নিজস্ব শ্রান্তি ।

ভঙ্গিমার আড়ালে
কলকাকলির ছন্দ
নিজেকে বিলিয়ে বেড়াই
এ যে মোর সন্ধি ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।