অনিশ্চয়তায়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
আমি সৃষ্টির অনিশ্চয়তায়
অন্বেষণ করি অন্ধ আশ্বাস ,
দুকূলের ছাপ বেয়ে যদিও
পাই নি মোর কথার বিশ্বাস ।
কাঙ্খিত স্থান স্থির স্তব্ধতায়
নিরব পিপাসার্ত ক্রন্দন হীনতায় .
অযথা অসময় ব্যর্থতা বিরহ
ছায়ার গর্ভে নতুন এক জন্মদান ।
জানি না পথের দীশা
কে হবে শীর্ষ পর্যায়কাল ,
অপেক্ষা বিন্দুর প্রশমন
কি বা ঘটে সকাল-বিকাল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।