পড়তে বসি যখন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
পড়তে বসি যখন
প্রথম অক্ষরে প্রবেশ কল্পনায়
প্রথম শব্দে তার অন্তরালে
প্রথম বাক্যে বিভোর তার গভীরে।
শেষ হয় যখন কল্প যাত্রার
প্রথম চিন্তা আর কত সময়
প্রথম সিদ্ধান্ত পড়তে হবে এখন
প্রথম কাজ পুনরায় কল্প জগৎ।
এভাবেই কাটছে সময়
পার হচ্ছে মাস
পার হচ্ছে বছর
পার হচ্ছে বয়স।
আজও শেষ নেই তার
চলমান তার অগ্রযাত্রা
বাড়ছে তার মডারেশন
বাড়ছে তার পরিপূর্ণতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।