কলুষিত
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

স্পর্শ ইন্দ্রিয়ের মনছুট ভাবনা
কলুষিত জীবনের সমূহ সম্ভাবনা
অশ্লীল অনাচার পাপাচার সান্নিধ্যে
ডুবে যায় জীবনের বিবেক ভারসাম্যতা।

সামাজিক সীমারেখা নির্দিষ্ট আচরণ
ভুলে যাওয়া মূলভাব জীবন্ত স্বভাবে
সঠিক পথের গন্ডি পেরিয়ে দূর অনির্দিষ্টে
মনোভাব ক্ষুন্ন কোন এক অজানা বন্ধনে।

রোমান্টিকতায় কখনও মৌণ কালিমা
প্রকাশ গোপন রেখে আছে যত অজানা
দিবস রজনী পার গল্পের শেষ নেই
হারিয়ে যাওয়া ভুলের স্রোতে ছন্দের কবিতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।