শ্রাবণ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

শ্রাবণ দেখেছিলাম কাল
এতো সুন্দর মায়াভরা চোখ
এতোই প্রখর চাহনি তার
মনে হয়েছিল স্বপ্নের রাজকন্যা।

ঘন কালো চুলের নিকশ দোলায়ন
আলোড়ন তারই মাঝে সবুজের শিহরণ
লাজুক দৃষ্টি তার লজ্জার ধামাডোল
নির্লজ্জের মতো তাইতো চেয়ে রই।

ধীরে ধীরে তার গতিক অগ্রসর
মনের সীমারেখায় নিরব আগ্রাসন
হঠাৎ করেই আবিষ্কার নিজেকে
খুঁজে পাওয়া নিজেকে তার অভ্যন্তরে।

তবে কেন সে মিলিয়ে গেল
মিলিয়ে গেল নিরব অজানায়
তার মাঝে যে আমার বিচরন
তার মাঝেই আমার আবাসন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।