মেরুকরণ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
উত্তর মেরুতে তুমি
আর দক্ষিণ মেরুতে আমি
হাত বাড়ালেই পাবেনা আমায়
দেখবেও না কখনও তাই আমায়।
তুমি আছ আজ বেশ ভালো
এইতো আমিও তাই বেশ
কাটছে সকাল রাত দুপুরে
পাচ্ছিনা কিছুই তার টের।
এই যে দেখ মস্ত বড় বোঝা
টেনে চলছি জীবনের মেঠোপথে
কখনও তাই থমকে দাড়াই
সময় যে কিছুতেই দেয়না ধরা।
ভেবোনা কেউ দুঃখে কাতর আমি
রাত দুপুরে ছন্দ খুজে মরি
দুঃখ আমি ভুলে গেছি সব
সুখটাকেই হারিয়ে তাই কাদি।
কখনও আমার ভালো লাগে খুব
কারও সুখে একটু আছি তাই
আমার অগোচর কখনও হাসি
কখনও কারও মুক্তির ছন্দ।
এইতো আমি আছি বেশ
পার করছি জীবনের কঠিন অধ্যায়
কখনও তাই আছরে পরি
কখনও তাই ভেস্তে যাই অস্তগামী।
হায়রে আমার কপাল কর্মশালা
কিইবা লিখা আছে আর তাতে
আর কত সইব জটিল ব্যস্ততা
পূরন করব আর কত স্বপ্নের ব্যর্থতা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।