ধ্বংস সমর্পণ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

ছায়াপথ অন্বেষণে
ধ্রুব তারায় ভর
আশা জাগে মনে
ছুয়ে যায় নীলিমায়।

তপন রবির প্রাচুর্য
তপ্ত করে ধরণী
সুখ লীলায় ছন্দ পাই
তার রূপের বাসনায়।

আকাশ পথে ছুটে যাই
নিত্য নতুন কল্পনায়
খুজে বেড়াই বারংবার
শব্দ তব বিবরণ।

জয়যাত্রা মানুষের
সৃষ্টি নব উল্লাসে
ভয় তবে সঙ্গী হয়
পদে পদে অসীতে।

কিন্তু ছুতে হবে
সর্ব শিখর পর্বতের
অর্জন হবে নবীনের
জীবন পর ব্যঞ্জনার।

হস্ত যুগল বাসনায়
চন্দ্র পীঠের পরশের
নেত্র তব শান্তনায়
দৃষ্টি দিয়ে রূপমায়।

নিত্য নতুন গঠনে
পূর্ণ সায়র মৌনতা
বাকি যেন থেকে রয়
অল্প কিছু গড়িমায়।

সবুজ তরুর অরণ্য
অবুঝ চোখের শ্যামলী
দৃষ্টি নেই গভীর অনুভূতির
প্রশান্ত শিহরণের।

এমন নীচু নদী পথ
সিক্ত করে মনঃতট
কথায় কথায় চলাচল
সেই সন্ধিতেই।

লোনা জল খেলা করে
জীবন অবিরত সঞ্চারন
বিবর্তন হাজার অনেক
সৃষ্টি নব প্রকরণ।

সমীকরণ হচ্ছে অনন্তবার
আসছে ভিন্ন প্রজাতির
কিন্তু কোন এক হুংকার
বিনাশ করছে এসবের।

ধ্বংস অবিনাশে
ভগ্ন পথ অবিরহ
চলতে চাইনা আর
এই সেই পথে।

করব মানব মুক্তি
ধ্বংস সমর্পণে
আহবান সকলে
জমায়েত পরিশেষে
গড়ে উঠবে ভুবন
আপন প্রশান্ত চিত্তে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।