দুঃখ যেন সব
- কাজী আনিসুল হক

আকাশের মনে মেঘ জমেছে,
আমার ঘরের মতো ।
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে,
অশ্রু আছে যত।

কাদঁছে আকাশ ;কাদঁছে মন,
সূর্য লুকিয়ে যায়।
কষ্ট বুকে আঘাত হানে,
কিভাবে আমি লুকাই ?

বেদনার রং কালছে হয়ে,
বাতাস করেছে শীতল।
দুঃখ আমায় ঘিরে ধরেছে,
জীবনকে করে বিকল।

সেই বিকলই সচল করতে,
শক্তি দিও রব।
দুঃখ আমার নিত্য সাথী,
দুঃখই যেন সব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।