আলোক অপরিচিতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

দমকা হাওয়া
আচমকা মনের প্রতিধ্বনি
সুরেলা কন্ঠে হৃদয়স্পর্শী
মুহুর্তের শিহরণ মর্মস্পর্শী।

অনুভূতির দোলায়ন
প্রাচুর্যতায় সত্ত্বা অনুধাবন
অবলোকন আঙ্গিনার আস্ফালন
বিস্ফোরণ অবলীলার বিচরণ।

শুভ্র হাসি
বেদনার বিচ্ছুরণ
দিগ্বিদিক হারিয়ে যাওয়া
প্রাতঃভ্রমনে খুঁজে পাওয়া আলোক অপরিচিতা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।