ঐতিহ্যের ফেব্রুয়ারি
- কাজী আনিসুল হক - তুমি
আহা‘রে ফেব্রুয়ারি! ভাবিয়া, ভাবিয়া, মরি
মাতৃভাষার উল্লাসে আজ শহীদের স্মরণ করি
কাল বসন্তের ছোঁয়ায় ঋতুরাজ ফোটে
মাতৃ চেতনা জাগ্রত হয়ে বায়ান্নের দাপটে
শোক ব্যানারে ঘেরা রাজপথ, কণ্ঠে করুণ গান।
আমরা কি ভুলিতে পারি? একুশের আহ্বান।
স্বরস্বতী মা এসেছে আনন্দ বার্তা নিয়ে
মহরম চলে যাবে করুণ দীক্ষা দিয়ে
মাঘি পূর্ণিমা ব্যাস্ত শীত বিদায় দিতে
শহীদ মিনার দন্ডায়মান বীরের স্মৃতি হাতে
বিশ্বের বুকে স্বীকৃত বাংলা মায়ের ভাষা
তরুণ সতেজ রক্ত মিটিয়েছে মায়ের আশা
সুজলা বাংলার জমিনে লালাটে বৃত্ত আঁকা
রক্ত সবুজে মিশে আছে বাংলাদেশের পতাকা
মৃত্যু ভুলে ছাত্রসমাজ শ্লোগানে মূখর পথ
গুলির শব্দে স্তব্ধ জনতা রাঙিল জনপথ
সময়ের কথা অনেক অজানা না দেখা চোখে
বীরের গর্ব জাতীর, শিখেছি ইতিহাস দেখে
ঐতিহ্যের কারুকাজে শহীদ মিনারে সাজে
ভালাবাসা স্রষ্টার ফ্রেব্রুয়ারির অমরতার মাঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।