তুমি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

তুমি হলে সেই
নিদ্রাহারা চোখের শুকতারা
তুমি হলে সেই
আধাঁর রাতের পাঠশালা।

জীবনের বিশাল আকাশ
বিশাল তোমার শিক্ষাটাও
গড়ে তোলা কষ্টের গল্প
গড়েছ মনের আলপনায়।

সত্য সব সত্য বিরহ
বিলীন নিরব কবিতা
ছন্দে তাই লেগেছে বাধা
নেই যে তার ঠিকানা।

মিথ্যা শূল কত প্রখর
বিঁধছে বুকে স্বাধীনতা
দিব্যি তাই বয়েছে বন্যা
ভেসেছে রক্তের ছবি আঁকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।