শ্রেষ্ঠ যোদ্ধা
- কাজী আনিসুল হক - তুমি

পথে আজ শুনি সংবিধানের পরাজিত ধ্বনি
বাতাসে ভাসে হাহাকার নির্যাতিতের প্রতিধ্বনী ।
আইন আছে কানুনের ফাঁকে পার পায় অপরাধী
সততা আজ আমাদের সমাজে নিরব শহীদের সমাধি।
স্বাধীনতা মুখ থুবড়ে পড়েছে উড়ছে স্বাধীন পতাকা
ভুলে গেছে সবে সবুজের বুকে রক্তে বৃত্ত আঁকা ।
গণতন্ত্র এখন গোপন সভার মন্ত্র দিয়ে বাঁধা
রাজার ছলে ঘুরে বেড়ায় নেতার স্বজন রাধা।
গরীব দুঃখী ভিখারীর জীবন পিষে যায় রাজপথে
বাঁচার চিৎকার শুনতে জাতি চলছে অজানা রথে।
লাখো শহীদের অর্জিত দেশ বঞ্চিত স্বাধীনতা
লাঞ্চিত নারীর বিসর্জিত ইজ্জত পায়নি পূর্ণতা।
গাজি বেঁেচ আছে ছটফট করে বিবেকের দংশনে
প্রতিষ্ঠিত রাজাকার স্বাধীন বুলির ভাষণে।
গর্জে উঠবে আবার বিপ্ল¬বের শিহরণ জাগ্রত রক্তে
প্রতিবাদী কণ্ঠস্বর ভাসবে চারিদিকে জনতায় মূখর রাস্তাতে।
ত্যাগী মায়ের বুকে পাথর বেঁধেছে জন্ম দিয়েছে যোদ্ধা
বীর বাঙ্গালীর সন্তান তারা এনেছে এক মুঠো মাতৃভাষা ।
কলংকিত বাংলা চেয়ে আছে আমাদের পানে একরাশ আশা
মাতৃ তাড়নায় আমরাই হব সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।