মেঘাত পূর্ণিমায়
- কাজী আনিসুল হক - তুমি
পূর্ণিমার আলো যাচ্ছে লুকিয়ে কালো সাদা মেঘের ভিড়ে
উলঙ্গ আকাশে নিচে আছি বসে দেয়ালের উপরে
মনের অজানা প্রশ্নের মাঝে নিরব নিরালায়
পলকহীন নয়নে দেখেছি চারদিক মৌন স্তব্ধতায়
মেঘের ফাঁকে নক্ষত্র হাসে হয়ে মিট মিট আলো
অর্ঘ্য আমার সাথে পবন খেলিছে লুকোচুরি মধুচন্দ্রিমায়
অভিশপ্ত জীবনের সাথে বাজে বেদনার সুর পাগল করা
বাধাহীন চোখে বুকে অবিরল বয়ে যাচ্ছে অশ্রু ধারা
জানিনা আসবে কবে ওপারের ডাক বিদায়ের চিঠি
ক্লান্ত পরিশ্রান্ত মনে প্রশান্ত কবরের মাটি
ভালবাসার আলো আজো জ্বলছে হৃদয়ে খাটি
স্বপ্নিল পাল তুলে চলছো তুমি ভিড়বে নাকি আমার ঘাটে?
কষ্টের জাল বুনে নিঃসঙ্গ কাটছে রাত সময় দিচ্ছি পাড়ি
হয়তো এক মুঠো সুখ হাতে আলোর প্রভাতে সাফেদ শাড়ি
নিশিতে পাহাড়া দিচ্ছে চৌকিদার জাগ্রত রাস্তায়
ডাকছে কুকুর সুরে বেদনায় ছাপ এঁকে যায়
কেউ নেই পাশে আজ কেউ নেই সাথী
ক্ষত-বিক্ষত মনে আজো ভালবাসার মালা গাঁথি
নয়তো গোলাপ, নয়তো গাঁদা, শুধুই বেদনার ফুল
পারিনি বুঝাতে সবই কি আমার জীবনে ভুল
ভাসছে মেঘ আপন বেশে সারাটি গগণ জুড়ে
যেন গাইছে নিশ্চুপ গান হৃদয়ে করুন সুরে
নিজের শত অভিযোগ মেলেছি আকাশে শব্দহীন কথাতে
চোখের পালকিতে ঘুরছি চাঁদ মেঘ আর নক্ষত্রের সাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।