স্বাধীনতার অপূর্ণতা
- কাজী আনিসুল হক - তুমি

স্বাধীনদেশে আমরা কি স্বাধীন ? মনে জাগে প্রশ্ন
মানুষের খুনে রাজপথে রাঙে কোন অমানুষের রাগে?
আসবে কবে শান্তি ফিরে বাংলাদেশের বুকে?
আর কত অনিশ্চিত জীবন মরবে ধুকে ধুকে
পালা বদলের খেলায় আসে নির্বাচনী হাওয়া
গণতন্ত্রে প্রবর্তনে চলে কোকিলের আসা যাওয়া
দেশ ও দশের রাজনীতি কয় জন করে ভাই
ভাসানী, নজরুল, মুজিব, জিয়া তাদের জুড়ি নাই
ব্যক্তিস্বার্থে ভরাডুবি ডোবে নির্লজ্জের দল
নেতামি দেখিয়ে এ সমাজে করে চলাচল
আশায় থাকে আম জনতা এবার দুখ ঘুছবে বুঝি
বিরোধী দলের বিরোধের বাশি ওঠে ধ্বংসের সুরে বাজি
দলাদলি ভেদাভেদ ভুলে সকলে দেশকে ভালবেসে
নেতার মঞ্চ করিয়া ধ্বংস দাড়াই দেশজনতার পাশে
পত্রিকা খুলেই লাশের ছবি অন্যায় আর অত্যাচার
নিবিড় ব্যাথায় ছেঁয়ে যায় বুক চারদিকে অন্ধকার
সূর্য উদয় বড়ো প্রয়োজন দেশের কল্যাণে
স্বাধীনতার পূর্ণতা চায় সকল জনতার মনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।