তপস্যা বন্দনা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
অগ্নিলা তপস্যা বন্দনা
অনুপম নিগূঢ় ছন্দনা
নির্বাক বিরহের যাতনা
শূন্যের সত্যের সূচনা।
বিলুপ্ত স্বীয় কল্পনা
অনির্দিষ্ট স্থির ঠিকানা
মিথ্যা মায়ার স্বান্তনা
কুড়ায় অল্পের জল্পনা।
জ্বলন্ত মনের অনুসূচনা
ভুলন্ত জীবন সীমানা
অস্থির চিত্ত মানেনা
হারায় যতসব বাসনা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।