অন্ধকারের দেয়াল
- কাজী আনিসুল হক - তুমি

সৃষ্টি কুলের সেরা মানব হিন্দু, মুসলমান
সকল ধর্মের মূলে একই বৌদ্ধ আর খৃষ্টান
মানব ধর্ম বড় ধর্ম মানবতা সবার আগে
কর্মের ফল ভোগ হবে এই পৃথিবীর মাঝে
মসজিদ, মন্দির, গীর্জা যাই বলো ভাই
আল¬াহ, ভগবান, ঈশ্বর কোন খানেই নাই
স্রষ্টা বিরাজ সৃষ্টির ভিতর দুনিয়ার বুকে
সাধন করলে তাহার সাড়া দেবে ডাকে
সবার উপরে প্রেম মানেনা ধর্মের দোহাই
জাতে নামে বজ্জাতিতে ব্যস্ত সমাজ জুয়ায়
অন্ধকারের দেয়াল ঘেরা মানবের জীবন
দেহের বড়াইয়ে ব্যস্ত সবাই ভূলিয়া মরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।