অন্য পৃথিবী
- কাজী আনিসুল হক - তুমি
কত শত রমনী হেটে যায় আগামীর পথে
ক্ষান্ত মনে ধর্ষিতা নারী ধীরে ধীরে শ্রান্ত রথে
নিরব রাতে, বিষন্নমুখ, চোখে অশ্রু ঝরছে
ঠোট দুটো বিকৃত কমলার কোষের মতন
লাল টিপ লেপ্টে গেছে কপালে কেশ এলোমেলো
শত ছিন্ন বস্ত্র বাধা দিতে পারছেনা যৌবন রেশ
নগ্নপা চুড়ি ভাঙা হাত সকরুণ চিত্র বেশ
দেহে রক্তক্ষয়ী লালসিত শকুনের আঁচড়
নরপশুর ছোবল স্পর্শ করেছে মাতৃডোর
হতাশ হৃদয়ে এ পথ চলা নিয়ে যাবে তাকে
জীবন সমাধিতে শেষ সিদ্ধান্ত মৃত্যুর দিকে
পরেও তার সে নারী চলেছে হেঁটে অন্য পৃথিবীর পথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।