জন্মাবে শিশু
- কাজী আনিসুল হক - তুমি

একটি জীবন জন্মেছে সবার অগোচরে
আগলে আছে বুকের ভিতর মাতৃডোরে
ভালবাসার প্রবাল স্রোতে রক্ত জমাটে
ধীরে ধীরে ছুটে যায় দশমীর কপটে
পৃথিবীর আলো হাওয়া দেখবে কবে
নারীর জীবনে পূর্ণতা সে দেবে
হাজারো যন্ত্রণা প্রসব বেদনা নিরবে সইছে
সূর্যের হাসি নবজাতকের স্বপ্ন জোয়ার বইছে
অবুঝ শিশু আসছে আমাদের মাঝে
আশার স্তুপে চারপাশ নতুন সাজে
দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে মাতো কোলাহলে
জন্মাবে শিশু শান্ত সমাজে সতেজ বলে
লন্ড ভন্ড করিয়া পৃথিবীর অনিয়ম স্রোতে
নির্যাতন, নিপীড়ন, দুর্শাসন অমানুষের সংঘাতে
আগুন জ্বালিয়ে দেবে পুড়ে হবে ছাই
বিপ্লব নিয়ে জন্মাবে শিশু আর দেরি নাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।