জন্ম জন্মাতরে
- কাজী আনিসুল হক - তুমি

জন্ম আমার বৃথা নহে, জন্মেছি এই বঙ্গে
ব্যর্থতা শুধু একটাই, জন্ম শহর অঙ্গে
পৃথিবী দেখব আমি ঘুরব দেশে দেশে
তবে তার আগে ঘুরব বাংলাদেশে
নদী, ঝর্ণা, পাহাড়, গাছ গাছালি, পশু পাখি
সমুদ্র সৈকত, প্রাচীন নিদর্শন আর ভালবাসার সখি
কি নেই আমাদের এই অপরূপ বসুন্ধরায়
আছে শহর গ্রাম, নগর, বন্দর, ঋতুর খেলায়
আমার ভেতরে আমি নিজেকে খুঁজি অবিরল
বাংলা আমার গর্বধারিণী পেয়েছি মায়ার আচল
বাংলাকে ভালবেসে নির্ঘুম রাত্রি আমার প্রার্থনা
ঘুম এসে দেহ থেকে নিয়ে যাবে প্রাণ চাইনা
কেননা বহুরূপি নিশির বিচরণ থেকে বঞ্চিত হবো
তৃপ্ত হৃদয় এই বাংলার সুধা পানে
ভয়হীন মন তাই মৃত্যুর আহ্বানে
পৃথিবীর প্রথম আলোয় পদার্পন উলঙ্গ দেহে
অজানা মৃত্যুর পরে তারা হয়ে মানব গ্রহে
আকাশের মাঝে বসে বাংলাকে দেখব মনভরে
তবুও দেখার সাধ মিটবেনা সাত জন্ম জন্মান্তরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।