কবিতার সুখে
- কাজী আনিসুল হক - তুমি

কলমের কালি হয়ে যাক শেষ
কোন দুঃখ নেই মনে ,
কবিতার পাতা ভরে থাক
শব্দ ছন্দের বৃন্দাবনে।

সৃষ্টি নেশায় মেতে ওঠে মন
জেগে থাকা কোন রাতে ,
জীবনের কাব্য হয় জাগরণ
যুগ মহাকাল প্রাতে।

উদ্দাম মনে কাব্য স্বপ্নরানি
উদাস বাতাসে উড়ছে কেশ,
কষ্ট বুকে আনন্দের হাতছানি
কিদারুণ চিত্র কল্প রেশ ।

মৃত্যু যন্ত্রণা হার মেনে যায়
বেঁচে থাকার কষ্ট দেখে
বেদনায় পাথর বাঁধে হৃদয়
কান্তনা কবিতার জন্ম সুখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।