কেন আজ নিস্তব্ধতা
- কাজী আনিসুল হক - তুমি
দেখেছি দিবারাতে রাজপথে
অসহায় মানুষের শুয়ে থাকা।
দেখেছি সকালে সাজের বেলাতে
ভাতের তাগিদে পতিতার চেয়ে থাকা।
দেখেছি আমি শীতের সকালে
সম্বলহীন মানুষের কাপনতা।
দেখেছি আমি অসৎ লোকের
ক্ষুধা মেটাতে জীবন বাজি রাখা।
দেখেছি আমি গরিব দুঃখীর
খোলা মনের বিশাল উদারতা।
দেখেছি আমি ক্ষুধা বর্জনে
মা মেটায় সন্তানের ক্ষুধা।
দেখেছি আমি জমজমাট শহরে
রাজপথে রাতের নিরবতা।
তোমরা কি বুঝতে পারছনা ?
আজ কেন আমার নিস্তব্ধতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।