মুক্তিকামি বন্দি
- কাজী আনিসুল হক - তুমি

ক্ষুধাতুর কাল পরিক্রমায় বহুরূপী মন
কষ্ট ভরা জীবন মরণ অশ্রুহীন নয়ন
প্রশান্তির খোঁজে হৃদয় ঘুরি অবিরল
বাংলার শান্তিরাণী বিছায়াছে মায়ার আঁচল
খুঁজে, খুঁজে আমি ক্লান্ত পথিক, হবো নিঃশেষ
তবুও এ পৃথিবীর কাছে রেখে যাবো এর রেশ
ছন্নছাড়া সাশক গোষ্ঠী আরো বহু জ্ঞানীগুনী
দিয়ে গেছে নির্দেশনা এবং নৈতিক বানী
যে বানী জীবন সাজায় বিশেষ কারো জন্য
না খেয়ে মরে সততা সমাজ করে কি গণ্য ?
মনুষ্যত্ব হারিয়ে কিছু অমানুষ শান্তি করছে নষ্ট
স্বার্থপরতার রাজনীতিতে লোভীরা পথভ্রষ্ট
স্বাধীনতা ছটফট করে বিবেকবান মানবের ভেতরে
মুক্তিকামি বন্দি আমি অপসমাজের কারাগারে
নিরাপত্তাহীন হয়েছে জনতা পুলিশের অপকর্মে
জীবন আমার চুক্তিবদ্ধ সকল দুখে মর্মে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।