শুনিনি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু

কখনও শুনিনি ভালোবাসে কেউ
বলেনি কখনও কেউ ভালোবাসি তোমায়
যদিও বলেছে কেউ ঘৃনা করি তোমায়
সম্পর্কটা চিরতরে শেষ করতে চাই।

জানিনে মনেতে ছিল কি ভালোবাসা
ছিল কি একটু হলেও আধটু মায়ামতা
নাকি শুধু ছুটি চায় আমার হতে দূরে
রাঙাতে চায় নিজের জীবন সজীব বিহ্বলতা।

একটুও কি ভাবেনি মোরে
একটুও কি আশ্রয় দেয়নি মোরে
তবে কেন লাগছে তাকে খুব দূরে
ডাকছে না কেন আর সে যে মোরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।