হারিয়েছি মনুষ্যত্ব
- কাজী আনিসুল হক - তুমি
নিজেকে আমরা ফেলেছি হারিয়ে
পৃথিবীর সাদ নিতে নিতে ,
সবার অগোচরে খুঁজেছি শান্তি
রক্ত চোষা এদেশের মাটিতে ।
এ দেশ কারো একার নয়...
এতো আমাদের মা।
বুঝতে পারিনি কখনো,
বোঝার চেষ্টাও করিনি
কি করে করবোই বা বলো?
আমরাতো যুদ্ধ দেখিনি
দেখেছি মুক্তির আলোতে লোভ আর ভেদ-ভেদা
বিকৃত ইতিহাস দেশদ্রোহির কবলে
দেশকে ভালবাসি বহু নামে ভিন্ন দলে
খুঁজি নিজেদের স্বার্থ দেশ দরদীর বেশে
আসলে আমরা কি মানুষ? বলবে কে সে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।